ফেল থেকে জিপিএ–৫
অন্য সব বিষয়ে পাস করলেও এক বিষয়ে অকৃতকার্য। তাই গত ২৪ ডিসেম্বর প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলে ফেল দেখানো হয়েছিল মুনতাহিনা বিন বকরকে। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর দেখা গেছে জিপিএ-৫ পেয়েছে চট্টগ্রাম নগরের অংকুর সোসাইটি স্কুলের এই ছাত্রী। গতকাল বৃহস্পতিবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, পুনর্নিরীক্ষণে মুনতাহিনার মতো ফেল থেকে …



